নতুন মরশুমের সূচি নিয়ে এআইএফএফের নীরবতায় চাপে দেশের ফুটবল ক্লাবগুলি। বিদেশি কোচ ও ফুটবলার সই করানো নিয়েও বাড়ছে অনিশ্চয়তা। ভারতীয় ফুটবলে নতুন মরশুম শুরু হওয়ার মুখে চরম অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে। রবিবার শেষ হচ্ছে ২০২৫-২৬ মরশুম, কিন্তু সোমবার থেকে শুরু হতে যাওয়া নতুন মরশুম নিয়ে এখনও কোনও স্পষ্ট রূপরেখা দেয়নি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। […]