দমদম স্টেশন চত্বরে চলল বুলডোজ়ার, মাঝ রাতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো ‘অবৈধ’ দোকান - 24 Ghanta Bangla News
Home

দমদম স্টেশন চত্বরে চলল বুলডোজ়ার, মাঝ রাতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো ‘অবৈধ’ দোকান

Spread the love

পথচলতি সাধারণ মানুষ ও রেলযাত্রীদের সূত্রে জানা গিয়েছে, রাতে স্টেশনের বাইরে ভিড় পাতলা হতেই পৌঁছে যায় বিরাট পুলিশ বাহিনী। ছিলেন আরপিএফ এবং রেল পুলিশের আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীও ছিল চোখে পড়ার মতো। প্রথমে মাইকিং করে অবৈধ দখলদারদের সরে যেতে বলা হয়। স্পষ্ট ভাষায় জানানো হয়, যাঁরা বেআইনি ভাবে স্টেশন চত্বর দখল করে রেখেছেন, তাঁরা যেন অবিলম্বে নিজেদের ডালা, ঠেলা বা গুমটি সরিয়ে নেন। বেশ কিছুক্ষণ সময়ও দেওয়া হয় তাঁদের। কিন্তু তাতে কাজ হয়নি। অভিযোগ, এগিয়ে এসে নিজেদের ঠেলা বা ডালা সরিয়ে নেননি অবৈধ দোকানদারদের কেউই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *