নম্বরপ্লেট ছাড়াই ঘুরছে বন দপ্তরের গাড়ি, বৈকুণ্ঠপুরে নিয়ম ভেঙেই জঙ্গলে চলছে নজরদারি
সূত্রের খবর, গাড়িগুলির ফিটনেস তো দূরের কথা, নম্বরপ্লেটেরও কোনও অস্তিত্বই নেই। জঙ্গলের রাস্তার পাশাপাশি ক্রান্তি-শিলিগুড়ি ক্যানাল সড়ক এবং ক্রান্তি-ওদলাবাড়ি সড়কেও অবাধে যাতায়াত করছে সেই গাড়ি দু’টি। গাড়িগুলি মূলত জঙ্গল সুরক্ষা এবং হাতির উপর নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছে। তবে এই গাড়িগুলির দুর্ঘটনা ঘটালে তার দায় কে নেবে, তা নিয়ে উঠছে প্রশ্ন।