দিল্লিতে বাড়ি ধসে চাপা পড়েন বহু মানুষ, কমপক্ষে মৃত ৯
শনিবার সন্ধ্যায় সাকেত মেট্রো স্টেশনের কাছে সৈদুলাজাব এলাকায় আচমকাই ওই পাঁচ তলা বাড়িটি ধসে পড়ে। রাতভর উদ্ধারকাজ চালায় একাধিক সংস্থা। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা প্রায় ৭টা ৪৪ মিনিট নাগাদ বাড়ি ধসে পড়ার খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, পুলিশ, NDRF, দিল্লি ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং সিভিল ডিফেন্সের দল পৌঁছে যায়। ধ্বংসস্তূপ সরাতে বিশেষ উদ্ধার সরঞ্জাম, ফ্লাডলাইট এবং কাটিং মেশিন ব্যবহার করা হয়।