মেদিনীপুরের কাউন্সিলার বিশ্বনাথ পাণ্ডব গ্রেপ্তার
মেদিনীপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বনাথ পাণ্ডব ও তাঁর ছেলে প্রসেনজিৎ পাণ্ডব গ্রেপ্তার। রবিবার সকালে কোতোয়ালি থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হয় তাঁদের। বিশ্বনাথ বলেন, ‘ভোটের ফলাফলের দিন আমাদের মারধর করা হলো। উল্টে সেই মামলায় আমাদেরই গ্রেপ্তার করা হলো।’ পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে মারধরের অভিযোগ রয়েছে। হেফাজতে নিয়ে তদন্ত করা হবে।