ভোট-পর্বে 'হিট' মাছ চোর, এবার কি ডিজেল চোর তৃণমূল নেতা? | Diesel Theft Allegation Rocks TMC: Thousands of Litres Seized from Leader’s House in Fraserganj - 24 Ghanta Bangla News
Home

ভোট-পর্বে ‘হিট’ মাছ চোর, এবার কি ডিজেল চোর তৃণমূল নেতা? | Diesel Theft Allegation Rocks TMC: Thousands of Litres Seized from Leader’s House in Fraserganj

Spread the love

দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের তৃণমূল নেতা নজরুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার হাজার হাজার লিটার বেআইনিভাবে মজুত ডিজেল। গতকাল স্থানীয় বাসিন্দারা নজরুলের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশ এসে বাজেয়াপ্ত করে বেআইনিভাবে মজুত ৪৮ ব্যারেল ডিজেল। অন্যদিকে নজরুলের বাড়ির অদূরে একটি মাঠ থেকে ৪ বস্তা অবৈধ সুপারিও উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত তৃণমূল নেতা নজরুল ইসলাম মোল্লা পলাতক। তবে নজরুলের দাদা আনারুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। নজরুলের বাড়ি থেকে আটক হয়েছেন ফ্রেজারগঞ্জ তৃণমূল অঞ্চল সভাপতি প্রসেনজিৎ জানা। তাঁকে ঘিরে চোর চোর স্লোগান দেন স্থানীয় মানুষ। ধৃতকে এদিন কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *