উরুগুয়ের বিশ্বকাপের দল থেকে বাদ সুয়ারেজ় - 24 Ghanta Bangla News
Home

উরুগুয়ের বিশ্বকাপের দল থেকে বাদ সুয়ারেজ়

Spread the love

FIFA বিশ্বকাপের ১২ দিন আগে বড় চমক দিল উরুগুয়ে। রবিবার সন্ধেয় বিশ্বকাপের জন্য ২৬ সদস্য়ের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেন হেড কোচ মার্সেলো বিয়েলসা। সেই দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজ়ের। সম্প্রতি অবসর ভেঙে ফের জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু অপূর্ণ রয়ে গেল সেই স্বপ্ন। ৩ গোলকিপার, ৮ ডিফেন্ডার, ১২ মিডফিল্ডার এবং তিন ফরওয়ার্ড নিয়ে স্কোয়াড সাজিয়েছেন বিয়েলসা।তারকা প্লেয়ারদের মধ্যে নজরে থাকবেন ফেদেরিকো ভালভের্দে, রোনাল্দ আরাউহো, ডারউইন নুনেজ়রা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *