PAN Rules 2026: Cash Deposit, Property Deal, Hotel Bill-এ কোথায় লাগবে PAN, কোথায় নয়?
আয়কর বিধি, ২০২৬ (Income-Tax Rules, 2026) কার্যকর হয়েছে ২০২৬ সালের ১ এপ্রিল থেকে। নতুন নিয়মে বিভিন্ন আর্থিক লেনদেনে প্যান (PAN) ব্যবহারের ক্ষেত্রে একাধিক পরিবর্তন আনা হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে PAN দেখানোর সীমা বাড়ানো হয়েছে। আবার কিছু উচ্চমূল্যের লেনদেনে PAN বাধ্যতামূলক রাখা হয়েছে। একই সঙ্গে ফর্ম ৬০ (Form 60)-এর পরিবর্তে চালু হয়েছে নতুন ফর্ম ৯৭ (Form 97)।