Mukesh Ambani Salary: ৯৫ হাজার কোটির লাভ করেছে রিলায়েন্স, তবু এক টাকাও বেতন নিচ্ছেন না মুকেশ অম্বানী! কেন? | Mukesh Ambani Salary: Why Reliance Chairman Is Not Taking Any Salary Despite Massive Profits
মুম্বই: ইরান-আমেরিকার যুদ্ধ প্রভাব ফেলছে সমস্ত দেশের অর্থনীতিতে। প্রভাবিত হচ্ছে জ্বালানি সরবরাহ। ভারতও এই প্রভাব থেকে ছাড় পায়নি। তারপরও লাভের ঝুলি উপচে পড়ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)। চলতি বছরের হিসাবে এখনও পর্যন্ত সবথেকে বেশি লাভ হয়েছে রিলায়েন্সের। ৯৫ হাজার কোটি ছাড়িয়েছে লাভের অঙ্ক। এর মাঝেই বড় সিদ্ধান্ত মুকেশ অম্বানীর (Mukesh Ambani)।
বড় সিদ্ধান্ত মুকেশ অম্বানীর-
বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ অম্বানী। নেবেন না কোনও আর্থিক ভাতা বা সুবিধাও। এই প্রথম নয়, ২০২০ সাল থেকেই তিনি বেতন নিচ্ছেন না। এই বছরও বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিলেন অম্বানী।
প্রসঙ্গত, ২০২০ সালে কোভিডকালেই জিরো পে পলিসি শুরু করেছিলেন মুকেশ অম্বানী। স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের থেকে তিনি কোনও বেতন, কমিশন বা স্টক থেকে লভ্যাংশ নেবেন না। বিগত পাঁচ বছর ধরে এই নীতিই অনুসরণ করছেন তিনি। এই বছরও সেই সিদ্ধান্তেই অনড় থাকলেন। রিলায়েন্স সংস্থার বিপুল লাভ হলেও, তিনি বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তাহলে অম্বানীর আয় হয় কীভাবে?
দেশের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ অম্বানী। বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকাতেও প্রথম সারিতেই নাম থাকে মুকেশ অম্বানীর। বেতন না নিলে, তাঁর আয় হয় কীভাবে? এই প্রশ্ন অনেকের। এর উত্তর হল ডিভিডেন্ড থেকে আয়। অম্বানীর আয়ের মূল উৎসই হল রিলায়েন্সে তাঁর নিজের ও প্রোমোটার গ্রুপের শেয়ার হোল্ডিংয়ের ডিভিডেন্ড থেকে আয়।
প্রসঙ্গত, ২০২৬ অর্থবর্ষে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোট লাভ বা নেট প্রফিট হয়েছে ৯৫ হাজার ৭৫৪ কোটি টাকা।