Menstrual Leave: মাসে তিনদিন ঋতুকালীন ছুটি পাবেন ছাত্রীরা? বড় উদ্যোগ এই রাজ্যের | Kerala UDF Government plans for three Day Menstrual leave for school students - 24 Ghanta Bangla News
Home

Menstrual Leave: মাসে তিনদিন ঋতুকালীন ছুটি পাবেন ছাত্রীরা? বড় উদ্যোগ এই রাজ্যের | Kerala UDF Government plans for three Day Menstrual leave for school students

Spread the love

ঋতুকালীন ছুটি ছাত্রীদেরও?Image Credit: Pexel

তিরুঅনন্তপুরম: কেরলমে নতুন সরকার (Keralam UDF Government)। ক্ষমতায় এসেই ইউডিএফ (UDF) মহিলা ও শিশুদের জন্য একাধিক পদক্ষেপ করেছে। এবার স্কুল ছাত্রীদের জন্য নয়া উদ্যোগ নিল সে রাজ্যের সরকার। ছাত্রীদের জন্য ঋতুকালীন ছুটির (Menstrual Leave) ব্যবস্থা করা হচ্ছে। শুক্রবার রাজ্য বিধানসভায় সেরকমই একটি প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সতীশনের (V. D. Satheesan)  নেতৃত্বাধীন সরকারের এই পরিকল্পনা প্রস্তাব বিধানসভায় তুলে ধরেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর।

ঋতুকালীন ছুটি নিয়ে কী বলা হয়েছে প্রস্তাবে?

রাজ্যপাল জানিয়েছেন সরকারের এই প্রস্তাব শিক্ষা প্রতিষ্ঠান এবং পাবলিক স্পেস মেয়ে ও নারীদের জন্য আরও ফ্রেন্ডলি ও সহজ করে তুলবে। এই প্রস্তাবের অংশ হিসেবে, সরকার স্কুলছাত্রীদের জন্য প্রতি মাসে তিন দিন পর্যন্ত ঋতুকালীন ছুটি চালু করার পরিকল্পনা করেছে। কিন্তু, এখানেই একটা প্রশ্ন উঠছে, স্কুল যদি তিনদিন ছুটি থাকে, তাহলে পড়াশোনায় ক্ষতি হয়ে যেতে পারে। তবে, এই সমস্যারও সমাধান রয়েছে ইউডিএফ সরকারের কাছে। তাঁরা যাতে পড়াশোনায় পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতে সাপ্তাহিক ছুটির দিনে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হবে।

মহিলাদের জন্য আর কী কী ঘোষণা করা হয়েছে?

রাজ্য সরকার ১৯৬১ সালের মাতৃত্বকালীন সুবিধা আইনের অধীনে শিশুদের পরিচর্যা সংক্রান্ত বিষয়েও নজর দিয়েছে। মূলত, সব সরকারি দফতর, শিল্প প্রতিষ্ঠান, আইটি পার্ক এবং যেসব জায়গায় ৫০ জনের বেশি কর্মী রয়েছে, সেখানে নিরাপদ ও উন্নতমানের চাইল্ড কেয়ার সেন্টার তৈরির পরিকল্পনা করেছে সরকার।

মহিলাদের জন্য আরও বেশ কিছু ঘোষণা করেছেন রাজ্যপাল। তিনি জানান, কর্মক্ষেত্রে নারীদের জন্য সমান বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে। কেরলমের সমস্ত প্রধান শহরে পাবলিক টয়লেটা বা শৌচাগারের ব্যবস্থা করা হবে।

কর্মরত নারীদের জন্য আরও বেশ কিছু পরিকল্পনা করছে কেরলমের সরকার। তার মধ্যে রয়েছে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি। এছাড়া, স্যানিটারি ন্যাপকিন, জুতো এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী যাতে সহজলভ্য হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *