Cervical Cancer Vaccine: কারা নিতে পারবেন ক্যান্সারের টিকা, কোথায় দেওয়া হবে, জানালেন মুখ্যমন্ত্রী | Who will get Cervical Cancer Vaccine in West Bengal, where to get it, says Suvendu Adhikari
কলকাতা: সারা দেশে মহিলাদের জন্য দ্বিতীয় বিপজ্জনক রোগ হল সার্ভিক্যাল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সার। প্রতিষেধক সেই রোগকে অনেকাংশেই নির্মূল করতে পারে। কেন্দ্রীয় সরকার আগেই বিনামূল্যে সেই ক্যান্সারের টিকা দেওয়ার কর্মসূচি শুরু করেছে। এবার সেই টিকাকরণ শুরু হল রাজ্যে। শনিবার সেই প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধাননগর থেকে শুরু করলেও রাজ্যের একাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হবে এই টিকা।
সার্ভিক্যাল ক্যান্সারের জন্য নিতে হবে HPV ভ্যাকসিন। ‘হিউম্যান পাপিলোমাভাইরাস’ নামে এক বিশেষ ধরনের ভাইরাসের কারণে শরীরে বাসা বাঁধে এই ক্যান্সার। এই ভাইরাস শরীরে দীর্ঘ সময় থাকলে হতে পারে ক্যান্সারের মতো মারণরোগ। সেটি আটকাতেই এই ভ্যাকসিন দেওয়া হয়।
সবিস্তারে আসছে…