‘ওঁরা আমায় প্রাণে মারতে চায়...কিন্তু আমি জায়গা ছেড়ে যাব না’ - 24 Ghanta Bangla News
Home

‘ওঁরা আমায় প্রাণে মারতে চায়…কিন্তু আমি জায়গা ছেড়ে যাব না’

Spread the love

সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়ি যাওয়ায়র সময়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধাক্কাধাক্কি-টানাহেঁচড়া করা হয় তাঁকে। বাঁচতে হেলমেট পরতে হয় অভিষেককে। তারপরে নিহত কর্মীর বাড়ি গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করেন অভিষেক। সেখানেই হেনস্থার ঘটনা নিয়ে মুখ খোলেন তিনি। অভিষেক বলেন, ‘ওঁরা আমার প্রাণে মারতে চায়। মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে। কিন্তু আমি জায়গা ছেড়ে যাব না। আমি সঞ্জুর বৃদ্ধ বাবা-মাকে এ অবস্থায় ছেড়ে যাব না। যতক্ষণ না ফোর্স আসছে।’ যাঁরা হেনস্থা করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে তিনি এই জায়গা ছেড়ে যাবেন না বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘রাত ১২টা বাজলেও আমি এখানে থাকব।’

অভিষেকের অভিযোগ, তাঁকে যখন হেনস্থা করা হচ্ছিল, সেই সময়ে কোনও পুলিশকর্মী ছিলেন না। দ্রুত আরও বাহিনী যাতে আসে তার জন্য দলের কর্মীদের থানায় যোগাযোগ করতে বলেন তিনি। কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় বাহিনীর কর্মীদের ওই এলাকায় ঢুকতে দেখা যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *