‘ঋতুহীন’ টলিউডের ১৩ বছর, ঋতুপর্ণের প্রয়াণদিনে স্মৃতির ঝাঁপি উজাড় ঋতুপর্ণার
নানা অনুষ্ঠানে ঋতুপর্ণা জানিয়েছিলেন, তাঁর বিয়ের সমস্ত কিছুর নেপথ্যে ছিলেন ঋতুদা। এমনকী অভিনেত্রীর বিয়ের আমন্ত্রণপত্রের বয়ানটিও নিজে হাতে লিখে দিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ। বিয়ের দিন অভিনেত্রীর কপালে নিজে হাতে চন্দনের কলকা এঁকে দিয়েছিলেন পরিচালক। সেই সাজেই মণ্ডপে বসেছিলেন ঋতুপর্ণা। স্মৃতির কোলাজ ভাগ করে নিয়ে ঋতুপর্ণা লিখেছেন, ‘বহু বছর পেরিয়ে গিয়েছে, তবুও তোমার উপস্থিতি আজও আমাদের অনুপ্রাণিত করে। তোমার কথাগুলো আজও আমাদের অন্তরে প্রতিধ্বনিত হয়। তোমার সৃষ্টি আজও আমাদের সাংস্কৃতিক জগৎকে আলোকিত করে। তোমাকে খুব মনে পড়ছে, তোমার গল্পগুলো আজও বেঁচে রয়েছে। বেঁচে আছে সেই অগণিত স্মৃতি, যা তুমি আমাদের উপহার দিয়েছ।’