নন্দনে জায়গা পায়নি তাঁর ছবি, সেই চত্বর থেকেই অনীক দত্তর অন্তিম যাত্রার শুরু
সেই নন্দন থেকেই হয়ে উঠল অনীক দত্তর শেষ যাত্রার শুরু হলো। যে চত্বরে তাঁর ছবি জায়গা পায়নি বলে অভিযোগ, সেই চত্বরেই অনুরাগী, সহকর্মী, শিল্পী এবং শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধায় ভরে উঠল শুক্রবার সকাল। সকাল ১০টা থেকে নন্দনে শায়িত রয়েছে পরিচালকের দেহ। ঘণ্টাখানেক নন্দনে থাকার পরে ১১টা নাগাদ পরিচালককে নিয়ে যাওয়া হবে এনটি ১ স্টুডিয়োতে। এখানেই তাঁর কর্মজীবনের শুরু । বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মরদেহ শায়িত থাকবে। তারপর অন্তিমযাত্রা। কেওড়াতলা মহাশশ্মানে শেষকৃত্য সম্পন্ন হবে পরিচালকের।