“ওরা বাধা দিলে…..!” তিন বিঘা করিডরে বিজিবি-র দাদাগিরি নিয়ে চরম হুঁশিয়ারি মিঠুনের - 24 Ghanta Bangla News
Home

“ওরা বাধা দিলে…..!” তিন বিঘা করিডরে বিজিবি-র দাদাগিরি নিয়ে চরম হুঁশিয়ারি মিঠুনের

Spread the love

কলকাতা: নবান্নের কুর্সিতে শুভেন্দু অধিকারী বসতেই ওপার বাংলার সীমান্ত পাহারা নিয়ে নতুন করে সংঘাতের আবহ মেখলিগঞ্জে। এবার সরাসরি অনুপ্রবেশ রুখতে ভারতের দেওয়া সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানোর কাজে আপত্তির …

কলকাতা: নবান্নের কুর্সিতে শুভেন্দু অধিকারী বসতেই ওপার বাংলার সীমান্ত পাহারা নিয়ে নতুন করে সংঘাতের আবহ মেখলিগঞ্জে। এবার সরাসরি অনুপ্রবেশ রুখতে ভারতের দেওয়া সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানোর কাজে আপত্তির আঙুল তুলল বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তিন বিঘা করিডরের কলসিগ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে যখন দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে চাপানউতোর তুঙ্গে, ঠিক তখনই এই বিষয়ে ওপার সীমান্তকে তীব্র ভাষায় সতর্ক করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। (Mithun Chakraborty Border Fence Warning)

কোচবিহারের একটি ক্যানসার হাসপাতাল পরিদর্শনে গিয়ে এই সীমান্ত জট নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মহাগুরু। বিজিবি-র আপত্তির কথা তুলে ধরে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “ওরা বাধা দেওয়ার চেষ্টা করছে। এবার এই কাজটা ওরা করলে কী হয় দেখুন।” তবে নিজের মেজাজ হারানোর আশঙ্কায় এই বিষয়ে এর চেয়ে বেশি খোলসা করতে চাননি মিঠুন। তাঁর বক্তব্য, বিজিবি কাজ বন্ধের ধমকি দিলেও এখনই চূড়ান্ত মন্তব্য না করে পরিস্থিতির পরিণামের দিকে সবার নজর রাখা উচিত।

এই হাই-ভোল্টেজ সীমান্ত ইস্যুতে নতুন মুখ্যমন্ত্রীর কাজের ভূয়সী প্রশংসাও শোনা গিয়েছে মিঠুনের গলায়। তিনি জানান, শুভেন্দু অধিকারীর অনড় মনোভাবের কারণেই এবার প্রতিশ্রুতি মতো বর্ডারে কাঁটাতার দেওয়ার কাজ এত দ্রুত গতিতে শুরু করা সম্ভব হয়েছে। বিগত সরকারের বিরুদ্ধে কেন্দ্রের জমি না দেওয়ার যে নীতি ছিল, তা প্রথম ক্যাবিনেট বৈঠকেই বদলে দিয়েছেন শুভেন্দু। অনুপ্রবেশ রুখতে বিএসএফ-কে জমি দেওয়ার এই প্রশাসনিক তৎপরতার মাঝেই বিজিবি-র এই বাধা দেওয়ার ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে মিঠুনের এই বার্তা রাজ্যের সীমান্ত রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *