শুধুমাত্র জেইই অ্যাডভান্সড পরীক্ষা মাপকাঠি নয়, অলিম্পিয়াড, খেলায় কৃতিত্বে ভর্তি আইআইটি খড়্গপুরেও - 24 Ghanta Bangla News
Home

শুধুমাত্র জেইই অ্যাডভান্সড পরীক্ষা মাপকাঠি নয়, অলিম্পিয়াড, খেলায় কৃতিত্বে ভর্তি আইআইটি খড়্গপুরেও

Spread the love

স্পোর্টস কোটা বা এসইএ-তে ভর্তিতে আবেদনকারীদের জেইই অ্যাডভান্সড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সাধারণ তালিকাতেই হোক বা সংরক্ষিত ক্যাটিগরিতে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক দ্বারা স্বীকৃত জাতীয় বা আন্তর্জাতিক স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় আবেদনকারীর কৃতিত্বের মূল্যায়নের ভিত্তিতে তাঁকে নির্দিষ্ট স্কোর দেওয়া হবে। তবে স্কোপ প্রক্রিয়াটি পড়ুয়াদের জন্যে অনন্য সুযোগ নিয়ে এসেছে। এ ক্ষেত্রে জেইই অ্যাডভান্সড পরীক্ষার কোনও স্কোরেরই প্রয়োজন নেই। তবে আন্তর্জাতিক স্তরে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান অথবা ইনফরমেটিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে হবে আবেদনকারীদের। আর্কিটেকচার বিভাগ বাদে স্নাতক স্তরের প্রায় সব কোর্সেই এই দু’টি প্রক্রিয়ার জন্যে অতিরিক্ত আসন বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে প্রতিটি কোর্সেই একটি জেন্ডার-নিউট্রাল (সবার জন্য উন্মুক্ত) এবং একটি মহিলাদের জন্যে সংরক্ষিত আসন থাকছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *