অনুপ্রবেশ ইস্যুতে কোনও আপস নয়, BSFকে জমি দেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
এরই পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার ‘চিকেন’স নেক’ করিডরের ১২১ হেক্টর জমি ভারত সরকারের কাছে হস্তান্তর করেছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্র সরকার ‘জ়িরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে তা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার, গান্ধীনগরের সভা থেকেত পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের বিষয়ে ফের কড়া বিবৃতি দিয়েছেন তিনি। ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করার জন্য কেন্দ্র প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।