মেদিনীপুরে ধৃত ২, পাকিস্তানে সিম পাচারে জড়িত আরও কয়েক জন?
এই সময়: সিম পাচারের তদন্তে নেমে আরও কয়েক জন বিক্রেতার নাম পেয়েছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে বুধবার শেখ মুরসেলিন এবং গৌতম খাঁড়া নামে দু’জনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। অভিযোগ, ভারতীয় সিম কার্ড পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার কাজ করতেই এই দু’জন। ওই সব সিম কার্ড ব্যবহার করে কখনও কোনও নাশকতা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছেন এসটিএফ–এর কর্তারা। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা বৃহস্পতিবার বলেন, ‘ধৃতদের কাছ থেকে বেশ কিছু সিম কার্ড পাওয়া গিয়েছে। এই বিষয়টি নিয়ে এসটিএফ তদন্ত করছে।’