‘মমতার কাছে যাওয়া সম্ভব ছিল না, অভিষেক সময় দিতে পারেননি’, বিস্ফোরক জুঁই বিশ্বাস, মুখ খুললেন মেসি-কাণ্ড নিয়েও - 24 Ghanta Bangla News
Home

‘মমতার কাছে যাওয়া সম্ভব ছিল না, অভিষেক সময় দিতে পারেননি’, বিস্ফোরক জুঁই বিশ্বাস, মুখ খুললেন মেসি-কাণ্ড নিয়েও

Spread the love

নিজের অভাব অভিযোগ তিনি মহানাগরিক ফিরহাদ হাকিমকে জানিয়েছিলেন। তিনি বেশ কিছু ক্ষেত্রে ব্যবস্থাও নেওয়া হয়েছিল বলে জানালেন জুঁই। তবে সরাসরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতে পারেননি তিনি। জুঁইয়ের কথায়, ‘তাঁকে মন্ত্রী, আইএএস, আইপিএস-রা সব সময়ে ঘিরে রাখত। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছনো সম্ভব ছিল না।’ তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছিল। জুঁই বলেন, ‘যে হেতু ন্যাশনাল মিডিয়ায় পার্টিকে ডিফেন্ড করি। তাই সমস্যাগুলো নিয়ে বসার জন্য অভিষেককে বলেছিলাম। কিন্তু তাঁর সময় হয়নি।’ তবে দলের বিরুদ্ধে মুখ খুললেও জুঁই যে তৃণমূল ছাড়ছেন না, তা-ও স্পষ্ট করে দিয়েছেন। ইস্তফা দেবেন না কাউন্সিলার পদ থেকেও। জুঁইয়ের কথায়, ‘মানুষ এই পদে বসিয়েছে। পুরো মেয়াদ শেষ করব।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *