প্রশ্ন ফাঁস কাণ্ডের পরে, NEET-UG-র পুনঃপরীক্ষার নিরাপত্তায় সেনাকে কাজে লাগানোর ভাবনা কেন্দ্রের - 24 Ghanta Bangla News
Home

প্রশ্ন ফাঁস কাণ্ডের পরে, NEET-UG-র পুনঃপরীক্ষার নিরাপত্তায় সেনাকে কাজে লাগানোর ভাবনা কেন্দ্রের

Spread the love

নিট পরীক্ষার (Neet-UG 2026) প্রশ্নপত্র ফাঁস বিতর্কে প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে । প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল করা হয়েছে ৩ মে-র পরীক্ষা। ২১ জুন নতুন করে নেওয়া হবে নিট ইউজি পরীক্ষা। এ বার নিট পরীক্ষায় নিরাপত্তা জোরদার করতে তৎপর হয়েছে কেন্দ্র। এই জন্য নজিরবিহীন পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র সরকার। ওই পরীক্ষার নিরাপত্তায় কাজে লাগানো হতে পারে সেনাবাহিনীকে। শুধুমাত্র নিরাপত্তার কাজে নয়, NEET-UG-র পুনঃপরীক্ষার প্রশ্নপত্র পরিবহন করার কাজেও সেনাবাহিনী এবং বায়ুসেনার সাহায্য নেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।

সূত্রের খবর, বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাশাপাশি এনটিএ ও শিক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

জানা গিয়েছে, সেনাবাহিনীর ভূমিকা মূলত প্রশ্নপত্রের নিরাপদ পরিবহণ, লজিস্টিক সমন্বয় এবং দুর্যোগজনিত জরুরি পরিস্থিতি সামলানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর এই প্রস্তাব অনুমোদন পেলে, এই প্রথম কোনও জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহে এবং লজিস্টিক সমন্বয় করার কাজে সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে জড়িত হবে।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *