তৃণমূল নেতাকে গুলি করে হত্যার চেষ্টা, গোপীবল্লভপুরে চাঞ্চল্য
গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা। তিনি বলেন, ‘ওই ব্যক্তির শরীরে গুলির ক্ষত রয়েছে। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। গোটা বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে।’ তবে ঠিক কত জন দুষ্কৃতী ছিল, তা এখনও জানা যায়নি। গ্রেপ্তার করা যায়নি কোনও অভিযুক্তকেই। আকুলকে যখন গুলি করা হয়, তখন হাসপাতালেই ছিলেন তাঁর স্ত্রী সাবিত্রী। তিনি বলেন, ‘বিকট শব্দে চমকে উঠেছিলাম আমরা। ছুটে গিয়ে দেখি আমার স্বামীকেই গুলি করেছে।’ তবে এই ঘটনার নেপথ্যে কারা থাকতে পারে, তা নিয়ে মুখ খোলেননি তিনি।