অনুব্রতর সব সরকারি নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য, বেসরকারি দেহরক্ষীর খোঁজে কেষ্ট - 24 Ghanta Bangla News
Home

অনুব্রতর সব সরকারি নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য, বেসরকারি দেহরক্ষীর খোঁজে কেষ্ট

Spread the love

বোলপুর: বীরভূমের রাজনীতিতে দাপুটে নেতা হিসেবে পরিচিত অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বলয়ে বড়সড় কোপ৷ একসময় ‘ওয়াই প্লাস’ (Y+) ক্যাটেগরির নিরাপত্তা পাওয়া কেষ্টর বাড়ি থেকে আগেই হাউস গার্ড তুলে নেওয়া …

বোলপুর: বীরভূমের রাজনীতিতে দাপুটে নেতা হিসেবে পরিচিত অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বলয়ে বড়সড় কোপ৷ একসময় ‘ওয়াই প্লাস’ (Y+) ক্যাটেগরির নিরাপত্তা পাওয়া কেষ্টর বাড়ি থেকে আগেই হাউস গার্ড তুলে নেওয়া হয়েছিল। এরপর তাঁর সঙ্গে সর্বক্ষণের জন্য মাত্র একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন রাখা হয়েছিল। কিন্তু জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে সেই শেষ রক্ষীটিকেও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে বর্তমানে রাজ্য পুলিশের কোনও নিরাপত্তা আর পাচ্ছেন না অনুব্রত। হঠাৎ এভাবে সমস্ত সরকারি নিরাপত্তা উধাও হয়ে যাওয়ায় অনুব্রতর ঘনিষ্ঠ মহলে তাঁর নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। সূত্রের খবর, সরকারি রক্ষী না থাকায় এবার কেষ্টর জন্য বেসরকারি নিরাপত্তারক্ষী বা ‘বাউন্সার’-এর খোঁজ শুরু করেছেন তাঁর অনুগামীরা। যদিও এই আকস্মিক প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি অনুব্রত মণ্ডল নিজে। (anubrata mondal seeks private bodyguards)

প্রশাসনিক এই কোপ অবশ্য শুধু অনুব্রতর ওপরই পড়েনি। বীরভূমের আরও দুই হেভিওয়েট তৃণমূল নেতা, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং বোলপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিরাপত্তাতেও বড়সড় কাটছাঁট করেছে রাজ্য প্রশাসন। জেলা পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার রাত থেকেই এই দুই নেতার নিরাপত্তা বলয় থেকে পাইলট কার, এস্কর্ট এবং হাউস গার্ডের মতো গুরুত্বপূর্ণ সুবিধাগুলি একযোগে তুলে নেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের পর কেষ্টর জেলমুক্তি এবং তারপর জেলা রাজনীতিতে সমীকরণ বদলের আবহেই তিন শীর্ষ নেতার নিরাপত্তা এভাবে এক লপ্তে কমিয়ে দেওয়ায় জেলাজুড়ে জোর রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *