জুলাইতেই চার হাত এক হচ্ছে অংশুলা কপূর ও রোহন ঠক্করের! চাঁদের হাট কাপুর পরিবারে - 24 Ghanta Bangla News
Home

জুলাইতেই চার হাত এক হচ্ছে অংশুলা কপূর ও রোহন ঠক্করের! চাঁদের হাট কাপুর পরিবারে

Spread the love

বলিউডের কাপুর পরিবারে ফের উৎসবের আমেজ। অনিল কাপুর, সোনম কাপুরদের পরিবারে এ বার বাজতে চলেছে বিয়ের সানাই। আগামী জুলাই মাসেই চার হাত এক হতে চলেছে বনি কপূরের কন্যা তথা অভিনেতা অর্জুন কাপুরের (Arjun Kapoor) বোন অংশুলার (Anshula Kapoor)। পাত্র তাঁর দীর্ঘদিনের প্রেমিক, চিত্রনাট্যকার রোহন ঠক্কর (Rohan Thakkar)। বলিউড সূত্রে খবর, আগামী ৬ জুলাই বসবে এই রাজকীয় বিয়ের আসর। আর কাপুরদের পারিবারিক অনুষ্ঠান মানেই চাঁদের হাট। যাকে বলে গ্র্যান্ড বলিউড অ্যাফেয়ার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *