কাঁকসায় ভয়াবহ দুর্ঘটনা, রাস্তার উপর জ্বলছে গাড়ি
কাঁকসা থানার অধীন ধোবারু এলাকায় পানাগড় – দুবরাজপুর রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা। একটি ট্রাক ও ডাম্পারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় দুটি গাড়িতে। একটি গাড়ির চালক গাড়ির ভিতরে আগুনে ঝলসে মারা যায়। ঘটনাস্থলে গিয়েছে কাঁকসা থানার পুলিশ ও দমকলের গাড়ি। দুর্ঘটনার জেরে পানাগড় – দুবরাজপুর রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।