Samik on Eid: ফেজ টুপি বা হনুমানজির পতাকা, হেলমেট না থাকলে কাউকে বরদাস্ত নয়: শমীক | Samik Bhattacharya says, nobody will be spared if does not use helmet - 24 Ghanta Bangla News
Home

Samik on Eid: ফেজ টুপি বা হনুমানজির পতাকা, হেলমেট না থাকলে কাউকে বরদাস্ত নয়: শমীক | Samik Bhattacharya says, nobody will be spared if does not use helmet

Spread the love

কলকাতা: বিজেপি সরকারের আমলে পশ্চিমবঙ্গের প্রথম বকরি-ইদ কীভাবে পালিত হবে, তা নিয়ে প্রশ্ন ছিল বিরোধীদের। সাম্প্রতিক কিছু সরকারি নির্দেশিকা নিয়েও প্রশ্ন তোলে বিরোধী শিবির। তবে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ইদের দিনই বুঝিয়ে দিলেন, সম্প্রীতি আর শান্তিই পশ্চিমবঙ্গের সরকারের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎকার দিতে গিয়ে, শমীক ভট্টাচার্য বলেন, “আমরা চাই, শান্তি বজায় থাকুক। বিভাজনের রাজনীতি শেষ হোক। ফেজ টুপি পরে বেরবেন, আর হেলমেট পরবেন না, তা হবে না। আবার কেউ হেলমেট না পরে হনুমানজির পতাকা নিয়ে যাবেন, সেটাও বরদাস্ত করা যাবে না।”

দীর্ঘদিন পর রেড রোড ছেড়ে ব্রিগেডে নমাজের ব্যবস্থা করা হয়েছিল এবার। সেখানেই এবার নমাজ পড়েন সংখ্যালঘুরা। নমাজের ব্যবস্থায় কোনও অসুবিধা হয়নি। কোনও অভিযোগও ওঠেনি। শমিকও এদিন বুঝিয়ে দিয়েছেন, আইন মেনে কোনও ধর্মীয় কাজে সরকার কোনও বাধা দেবে না।

এদিন অন্নপূর্ণা যোজনা নিয়েও স্পষ্ট উত্তর দেন শমিক। তিনি বলেন, “সব দিক খতিয়ে দেখে তবেই দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা।” কোনও দরিদ্র মানুষ যাতে বঞ্চিত না হয়, কোনও ভুয়ো অ্যাকাউন্টে যাতে টাকা না ঢোকে, সেই বার্তাও দেন শমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *