PM Narendra Modi: বড় খবর, সত্যি সত্যি 'বিশ্ব বাংলা' বানাতে চলেছেন নরেন্দ্র মোদী | Big News, Kolkata to Host Main International Yoga Day Event, PM Modi to Join Celebration - 24 Ghanta Bangla News
Home

PM Narendra Modi: বড় খবর, সত্যি সত্যি ‘বিশ্ব বাংলা’ বানাতে চলেছেন নরেন্দ্র মোদী | Big News, Kolkata to Host Main International Yoga Day Event, PM Modi to Join Celebration

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।Image Credit: Abhishek Chinnappa/Getty Images

নয়া দিল্লি: বাংলায় পালাবদল হতেই মিলছে একের পর এক উপহার। এবার আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) মূল অনুষ্ঠান দেশের অন্য কোথাও নয়, পালিত হবে কলকাতাতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। লক্ষ লক্ষ মানুষ অংশ নেবেন এই অনুষ্ঠানে। কোথায় হবে এই অনুষ্ঠান?

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস (International Day of Yoga)। প্রতি বছরই দেশজুড়ে যোগ দিবস পালিত হয়। দেশের কোনও একটি প্রান্তে যোগ দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আয়ুষ মন্ত্রক সূত্রে খবর, এবারের যোগ দিবসে কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান হতে পারে। এখনও জায়গা চূড়ান্ত হয়নি। তবে এই বিষয় নিয়ে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি বহু বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকতে পারেন এই অনুষ্ঠানে।

২৭ মে, বুধবারই মধ্য প্রদেশের খাজুরাহোতে যোগ মহোৎসব ২০২৬-এর অনুষ্ঠানে দাঁড়িয়ে এই ঘোষণা করেন কেন্দ্রীয় আয়ুষ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব। তিনি জানান, কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠান আয়োজন করা হবে। এইবারের আন্তর্জাতিক যোগ দিবসের থিম রাখা হয়েছে “যোগা ফর হেলথি এজিং” (Yoga for Healthy Ageing)। শারীরিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা ও সুস্থভাবে বয়স হতে যোগাসন কীভাবে সাহায্য করে, তা তুলে ধরা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *