Hakimpur Border | হাকিমপুর সীমান্তে থিক থিক করছে বাংলাদেশি
কেউ ১-২ বছর, কেউ বা আবার ২০-২৫ বছর, ছোট থেকেই বাস পশ্চিমবঙ্গে। তবে সাম্প্রতিক SIR-এর পরে তাঁদের সকলকেই ফিরে যেতে হচ্ছে বাংলাদেশে। কেউ মধ্যমগ্রাম থেকে কেউ দুর্গানগর কেউ আবার কলকাতার কোনও এক প্রান্ত থেকে হাজির হয়েছেন স্বরুপনগরের হাকিমপুর সীমান্তে। এ বার নিজের দেশে ফিরে যাওয়ার পালা।