শহর জুড়ে এত্তা জঞ্জাল, নিকাশি ব্যবস্থা শিকেয়! হাওড়াকে ‘ক্লিন সিটি’ বানাতে কী চাইছেন বাসিন্দারা? - 24 Ghanta Bangla News
Home

শহর জুড়ে এত্তা জঞ্জাল, নিকাশি ব্যবস্থা শিকেয়! হাওড়াকে ‘ক্লিন সিটি’ বানাতে কী চাইছেন বাসিন্দারা?

Spread the love

বিগত কয়েকবছরের অবহেলা ভিতর থেকে ফোঁপরা করে দিয়েছে হাওড়া শহরটাকে। বজ্র নিষ্কাশন, নিকাশি ব্যবস্থার যে কঙ্কালসার চেহারা, তা ঠিক করতে দীর্ঘমেয়াদি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। নতুন সরকার সে বিষয়েও একধাপ এগিয়ে রয়েছে। হাওড়ার জলযন্ত্রণা দূর করতে তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান।

বিধায়ক উত্তম রাই জানান, প্রায় ৪৭০০ কোটি টাকা ব্য়য়ে মাস্টার প্ল্যান করা হচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই প্রকল্পের কাজ করা হবে। বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরি করা হয়েছে। রাজ্য সরকার প্রথম বাজেটেই এই প্রকল্পের জন্য যাতে অর্থবরাদ্দ করে, সেই ব্যাপারেও ভাবনাচিন্তা চলছে বলে সূত্রের খবর।

রিপোর্টিং: বৈদ্যনাথ ঝা

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *