‘মৌখিক ভাবে অপমান করেছেন’, কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারের কাছে নালিশ কাকলির
লোকসভার অধ্যক্ষকে দেওয়া চিঠিতে কাকলি লিখেছেন, ‘আমি আপনার অনুমতি চাইছি, লোকসভার সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার জন্য, যিনি আমাকে বারবার লোকসভার ভেতরে মৌখিক ভাবে অপমান করেছেন।’ শুধু তাঁকেই নয়, একাধিক মহিলা সাংসদকে অপমান করেছেন বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।