বৈভবের ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছেন, টিম বদলানোর পরামর্শ যশস্বীকে
কিছু ম্যাচে জয়সওয়াল ভালো ব্যাটিং করলেও, ওপেনিং জুটিতে এখন বেশি নজর কাড়ছে বৈভবই। আগে যে আলো আর গুরুত্ব জয়সওয়াল পেতেন, এখন তার বড় অংশই চলে গিয়েছে বৈভবের দিকে।
রায়ডুর পরামর্শ
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর একটি টেলিভিশনের অনুষ্ঠানে প্রাক্তন ভারতীয় ব্যাটার অম্বাতি রায়ডু (Ambati Rayudu) বলেন, জয়সওয়ালের উচিত দল বদলানো। রায়ডুর মতে, ‘জয়সওয়াল বড় মানের ব্যাটার, তবে বৈভবের সঙ্গে নিয়মিত ওপেন করলেও নিজের আলাদা পরিচিতি তৈরি করতে পারছে না। জয়সওয়ালের এমন দলে যাওয়া উচিত যেখানে তিনি নিজে সবচেয়ে বড় তারকা হিসেবে খেলতে পারবেন এবং ম্যাচ জেতানোর দায়িত্ব নিতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘বৈভব যে ভাবে ব্যাটিং করছে, তাতে ওর পাশে এমন একজন অভিজ্ঞ ওপেনারের দরকার, যে শুধু বড় শটের প্রতিযোগিতায় না গিয়ে ইনিংস সামলাতে পারবে এবং দলকে স্থায়িত্ব দিতে পারবে।’