বিশ্বকাপের আগে ফের কাঁটা চোট, ছিটকে গেলেন নেইমার - 24 Ghanta Bangla News
Home

বিশ্বকাপের আগে ফের কাঁটা চোট, ছিটকে গেলেন নেইমার

Spread the love

আড়াই বছর পরে জাতীয় দলে প্রত্যাবর্তন। FIFA বিশ্বকাপ ২০২৬-এর জন্য ব্রাজ়িল স্কোয়াডে সুযোগ পাওয়া। ফের একবার নেইমারকে ঘিরে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন দেখছিলেন ব্রাজ়িলের সমর্থকরা। কিন্তু আরও একবার কাঁটা হয়ে দাঁড়াল চোট। আশঙ্কা ছিল আগেই, সেটাই সত্যি হলো। বুধবার ব্রাজ়িলের প্রথম ট্রেনিং সেশনে অনুপস্থিত ছিলেন নেইমার। এ বার প্রকাশ্যে এল নয়া আপডেট। মেডিক্যাল টেস্টের পরে জানা গিয়েছে পেশিতে গুরুতর চোটের জন্য আগামী দু-তিন সপ্তাহ বাইরে থাকতে হবে তাঁকে। অর্থাৎ, দু’টি প্রস্তুতি ম্যাচ ছাড়াও বিশ্বকাপের প্রাথমিক পর্বেও খেলতে পারবেন না নেইমার। এই খবর পেয়ে মাথায় হাত ভক্তদের। আদৌ বিশ্বকাপে খেলতে পারবেন নেইমার?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *