চলন্ত গাড়িতে আগুন, রাজস্থানে ঝলসে মৃত্যু একই পরিবারের চার জনের
স্থানীয় সূত্রে খবর, জেলা পরিষদের সদস্য পুষি দেবী হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন রাম সিং। সেই সময়ে রাস্তায় গাড়িটিতে আগুন লেগে যায়। কিন্তু গোটা ঘটনা এত দ্রুত ঘটে যে, গাড়ি থেকে বেরোনোর সুযোগটুকুও পাননি তাঁরা। আগুনে ঝলসে গাড়িতেই মৃত্যু হয় রাম সিং, সুরজ্ঞান এবং মহিমার। পরে স্থানীয়েরা কোনও ক্রমে যখন চার জনকে গাড়ি থেকে বার করে আনেন, তখন দেখা যায়, পুষিদেবী তখনওন জীবিত। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু পরে তাঁরও মৃত্যু হয়।