আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তমলুকের শঙ্খদীপ, প্রথম ‘কোচ’ মা
ওডিশার ভুবনেশ্বরে এই আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ভারত, নেপাল, বাংলাদেশ, উগান্ডা-সহ মোট কুড়িটি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। শুধু ক্যাটাগরি-বি-তেই প্রায় ৭০০ দাবাড়ু অংশ নিয়েছিলেন। শঙ্খদীপ বর্তমানে ইংলিশ অনার্সের প্রথম বর্ষের ছাত্র। ২০১৪-য় মায়ের কাছেই প্রথম দাবা খেলায় হাতেখড়ি হয় তাঁর।