অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে পরিবারের সদস্য বলতে ঠিক কাদের বোঝানো হচ্ছে জানেন? এখানেও বড় টুইস্ট | Annapurna Bhandar Form Sparks Concern Over Detailed Family and Bank Information Demand - 24 Ghanta Bangla News
Home

অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে পরিবারের সদস্য বলতে ঠিক কাদের বোঝানো হচ্ছে জানেন? এখানেও বড় টুইস্ট | Annapurna Bhandar Form Sparks Concern Over Detailed Family and Bank Information Demand

Spread the love

অন্নপূর্ণা ভান্ডারের ফর্মImage Credit: TV9 Bangla

কলকাতা:  ১২ পাতা। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দেখে রীতিমতো ঘাবড়ে যাচ্ছেন সাধারণ উপভোক্তারা। ফর্মে বিস্তারিতভাবে জানতে চাওয়া হয়েছে পরিবার সংক্রান্ত একাধিক তথ্য। কেবল পরিবার সংক্রান্ত নয়, পরিবারের প্রত্যেক সদস্যের বিস্তারিত তথ্য, একেবারে খুঁটিনাটি বিষয় জানাতে হবে আবেদনকারীকে। জানাতে হবে তাঁর পরিবারে কত জন সদস্য, সদস্যরা কী করেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, ভোটার তালিকার ডিটেলস, রেশন কার্ডের ডিটেলস, তাঁদের স্বাস্থ্য বিমা, আয়-পেশা ইত্যাদি একাধিক বিষয়।

কিন্তু জানেন কি অন্নপূর্ণা ভান্ডারে সরকার আদলতে পরিবার বলতে ঠিক কাদের বোঝাচ্ছে?

পরিবার বলতে আমরা কী বুঝি? স্বামী-স্ত্রী- সন্তান। কিংবা বাবা-মা-সন্তান! ফর্মে ঠিক  পরিবার বলতে কাদের কথা বলা হয়েছে?

ফর্মের প্রথম ১১ পাতায় সম্পূর্ণ ভাবে আবেদনকারী ও তাঁর পরিবারের সদস্যদের খুঁটিনাটি একাধিক বিষয় জানতে চাওয়া হয়েছে।

১২ নম্বর পাতায় দেওয়া হয়েছে ‘পরিবারে’র ব্যাখ্যা।

ফর্মে উল্লেখিত ব্যাখ্যা অনুসারে, “পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায়, যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার খান।”

অর্থাৎ সেক্ষেত্রে একই বাড়িতে যাঁরা থাকেন, ও তাঁরা প্রত্যেকে একই সঙ্গে খাওয়াদাওয়া করেন, একই রান্নাঘরে রান্না হয়।

কিন্তু এক্ষেত্রে প্রশ্ন উঠছে বেশ কয়েকটি ক্ষেত্রে।

যেমন আজকের দিনে স্বামী স্ত্রী কাজের সূত্রে ভিন্ন ভিন্ন জায়গায় থাকেন। পরিযায়ী শ্রমিকদের স্ত্রীদের ক্ষেত্রেও সমস্যা! স্বামী অন্যত্র থাকেন, তাঁদের ক্ষেত্রে কী হবে?

দ্বিতীয়ত, এমন অনেক ক্ষেত্রেই দেখা যায়, স্বামীর ভোটার কার্ড একটি ঠিকানায়, স্ত্রীর অন্য ঠিকানায়। স্ত্রীর তাঁর বাবার বাড়ির ঠিকানায় ভোটার, আধার কার্ড রয়েছে, সেক্ষেত্রে কী হবে?

তৃতীয়ত, বাবা মা একজায়গায় থাকেন, স্বামী-স্ত্রী কর্মসূত্রে আলাদা জায়গায় থাকেন, তাঁরা কী করবেন?

এরকম একগুচ্ছ প্রশ্ন উঠতেই পারে। সেক্ষেত্রে এই ধরনের উত্তর দিয়ে বিএলও-রা আপনাদের সাহায্য করতে পারেন। এলাকার বিএলও-কে এই নিয়ে প্রশ্ন করে সঠিক উত্তর জেনে ফর্ম ফিল-আপ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *