৮ জুন চুক্তি, জুলাইয়ে আয়ুষ্মান কার্ড
আগামী ৮ জুন রাজ্য এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মধ্যে স্বাক্ষরিত হবে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের ‘মউ’ (মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং) চুক্তি। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ কথা ঘোষণা করেন। তিনি জানান, জুলাই থেকে ধীরে ধীরে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে রাজ্যের বাসিন্দাদের। তবে যতদিন না নাগরিকরা নতুন স্বাস্থ্য বিমার আওতায় আসবেন, তত দিন আগের সরকারের চালু করা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাবেন উপভোক্তারা। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য রাজ্যকে ৯৭৬ কোটি টাকা দিয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। জুলাই থেকে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে আয়ুষ্মান ভারতের কার্ড।