নিয়ম ভেঙে একাধিক পদ আঁকড়ে বসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন, করা হলো কড়া পদক্ষেপ
একাধিক পদে বাবুন ও সুজিত বসু, উঠছে নিয়ম ভাঙার অভিযোগ
অভিযোগ অনুযায়ী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায় বক্সিং অ্যাসোসিয়েশনের সচিব, রাজ্য টেবিল টেনিস সংস্থার সভাপতি, রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং রাজ্য কবাডি অ্যাসোসিয়েশনের সচিবের দায়িত্বে রয়েছেন। একই সঙ্গে তিনি আরও কয়েকটি সংস্থার সঙ্গেও যুক্ত।
অন্যদিকে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু বর্তমানে রাজ্য জুডো অ্যাসোসিয়েশন এবং হকি বেঙ্গলের প্রেসিডেন্ট পদে রয়েছেন বলে অভিযোগ। অভিযোগ, আগে চিঠি দেওয়া হলেও তাঁরা এখনও একাধিক পদ ছাড়েননি, যা IOA-র নিয়মের লঙ্ঘন বলে দাবি করা হচ্ছে।
কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব নিয়ে বড় পরিবর্তন
অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর আর এক ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে ঘিরেও এসেছে নতুন খবর। দীর্ঘ দিন ধরে তাঁর বিরুদ্ধে হরিশ পার্ক ব্যায়াম সমিতি দখল করে রাখার অভিযোগ ছিল। তবে রাজনৈতিক পরিবর্তনের পর অবশেষে সেই ক্লাব এখন ‘দখলমুক্ত’ হয়েছে বলে জানা গিয়েছে।