অমরপুরে স্থায়ী ব্রিজ, বাড়তি ভাড়ায় নজর, ভরসা দিলেন অরুণ
এই সময়, জামালপুর: অবৈধ ভাবে মাটি কাটার প্রতিবাদের পরে বুধবার জামালপুরের অমরপুর ও শম্ভুপুর— এই দু’টি ঘাট পরিদর্শনে যান জামাালপুরের বিধায়ক অরুণ হালদার। অমরপুর ফেরিঘাট ঘুরে দেখে তিনি বলেন, ‘কী করুণ অবস্থায় তাঁরা এই ঘাট পারাপার করেন তা স্থানীয়রা আমাকে জানিয়েছেন। আমাদের সরকারের পূর্ণাঙ্গ বাজেটে আমি এই ঘাটের স্থায়ী ব্রিজ তৈরির জন্য টাকা বরাদ্দের উদ্যোগ নেব।’