Shah Rukh Khan Don 3 Rejection: রণবীর সিং সরতেই 'ডন থ্রি' তে ফিরতে রাজি হলেন কিং খান? | Don 3 Casting Drama: Why Shah Rukh Khan Rejected Farhan Akhtar Before Ranveer Singh's Exit? - 24 Ghanta Bangla News
Home

Shah Rukh Khan Don 3 Rejection: রণবীর সিং সরতেই ‘ডন থ্রি’ তে ফিরতে রাজি হলেন কিং খান? | Don 3 Casting Drama: Why Shah Rukh Khan Rejected Farhan Akhtar Before Ranveer Singh’s Exit?

Spread the love

বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan) যখন ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়িয়েছিলেন, তখন অগণিত ভক্তের হৃদয় ভেঙেছিল। “ডনকে ধরা মুশকিলই নয়, নামুমকিন”— কিন্তু ফারহান আখতারের পক্ষে ছবির কাস্টিং চূড়ান্ত করা বোধহয় তার চেয়েও বেশি অসম্ভব হয়ে দাঁড়িয়েছে! রণবীর সিংয়ের হঠাৎ প্রজেক্ট ছেড়ে যাওয়া এবং তাঁর বিরুদ্ধে এফডব্লিউআইসিই (FWICE)-এর অসহযোগিতার নির্দেশিকা, সব মিলিয়ে ডন থ্রি (Don 3) নিয়ে বিতর্ক তুঙ্গে। কিন্তু রণবীর আসার অনেক আগেই কেন এই প্রজেক্ট ফিরিয়ে দিয়েছিলেন খোদ কিং খান?

সালটা ২০২২। একটি রিপোর্ট অনুযায়ী, শাহরুখ যে চিত্রনাট্য একেবারেই পছন্দ করেননি, এমনটা নয়। তবে তিনি পুরোপুরি নিশ্চিত হতে পারছিলেন না। বক্স অফিসের তৎকালীন টালমাটাল অবস্থায় তিনি ‘ডন’-এর মতো আইকনিক চরিত্রে ফেরার আগে সব দিক মেপে পা ফেলতে চেয়েছিলেন। সেই সময় তিনি ‘ডানকি’, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো বিগ বাজেটের ছবির শুটিংয়ে চরম ব্যস্ত। ফারহানও বাধ্য হয়ে ফের একবার চিত্রনাট্য নিয়ে চুলচেরা বিশ্লেষণে বসেন।

এরপর ‘পাঠান’ যখন বক্স অফিসে ইতিহাস গড়ল, অনুরাগীরা ভেবেছিলেন এবার হয়তো ম্যাজিক হবে। কিন্তু ২০২৩ সালে পাওয়া রিপোর্ট অনুযায়ী, শাহরুখ তখন পুরোপুরি সর্বজনীন বাণিজ্যিক ছবিতেই ফোকাস করতে চেয়েছিলেন। তাঁর মনে হয়েছিল, ডন ফ্র্যাঞ্চাইজি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে ঠিক মানানসই নয়। তাছাড়া প্রথম দুই পর্বে তাঁর যা দেওয়ার ছিল, তা তিনি উজাড় করে দিয়েছেন বলে মনে করেছিলেন।

ফারহান খুব ভালো করেই জানতেন, শাহরুখ ছাড়া অন্য কোনও অভিনেতাকে ডন হিসেবে দর্শক সহজে মানবে না। সুত্রের খবর ফারহান অন্য কারও কথা ভাবতেই পারছিলেন না। কিন্তু শাহরুখের যুক্তি ছিল অকাট্য, জেমস বন্ডের অভিনেতা যদি যুগে যুগে বদলাতে পারে, তবে ডনের প্রোফাইল কেন বদলাবে না? তিনি ফারহানকে সাফ জানিয়ে দেন, হয় প্রজেক্ট বন্ধ হোক, নাহলে নতুন অভিনেতা খোঁজা হোক। এরপরই নাকি রণবীর সিং নিজে থেকে প্রযোজক রিতেশ সিধওয়ানির কাছে এই চরিত্রের জন্য তদবির করেছিলেন। তবে যা হওয়ার তা তো হলই! এখন সেই রণবীরও মাঝপথে হাল ছেড়েছেন। নাটকের ক্লাইম্যাক্স এখানেই শেষ নয়! রণবীর সরে যাওয়ার পর শাহরুখের ফেরার জল্পনা ফের উসকে গিয়েছে। শোনা যাচ্ছে, শাহরুখ ফিরতে রাজি, তবে শর্ত একটাই, ‘জওয়ান’ পরিচালক অ্যাটলিকে এই ছবির সঙ্গে যুক্ত করতে হবে! যদিও এই খবরের কোনও আনুষ্ঠানিক সত্যতা এখনও মেলেনি।

অন্যদিকে, নায়িকা আর খলনায়ক নিয়েও কম সমস্যা কম হচ্ছে না। কিয়ারা আডবাণী ছবিটি ছেড়ে যাওয়ার পর কৃতি স্যাননের নাম শোনা যাচ্ছে। আবার খলনায়কের চরিত্রে ‘ডেপথ’ বা গভীরতা না থাকায় বিক্রান্ত মাসি এবং বিজয় দেবেরাকোণ্ডাও নাকি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এর আগে কখনও ডনের কাস্টিং নিয়ে এত জট পাকায়নি। সব মিলিয়ে ফারহানের এই ছবি কবে আলোর মুখ দেখবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *