Byju’s Founder Jail Sentence: ২ লাখ ১০ হাজার কোটির মালিক থেকে আজ ‘প্রতারক’ তকমা! Byju’s-র প্রতিষ্ঠাতার ৬ মাসের জেল সিঙ্গাপুরে | From EdTech Billionaire to Jail: Byju’s Founder Ravindran Gets 6 Month Sentence in Singapore
নয়া দিল্লি: বাইজুসের (Byju) প্রতিষ্ঠাতার জেল। সিঙ্গাপুরের আদালত বাইজু রবীন্দ্রন(Byju Ravindran)-কে ছয় মাসের জেলের সাজা দিল আদালত অবমাননার অভিযোগে।
জানা গিয়েছে, ২০২৪ সালের এপ্রিল মাসে বাইজু রবীন্দ্রনের সম্পত্তি নিয়ে একাধিক অর্ডার দেওয়া হয়েছিল সিঙ্গাপুর আদালতের তরফে। সেই অর্ডার অবমাননার অভিযোগেই তাঁকে ছয় মাসের কারাবাসের সাজা দেওয়া হয়েছে। বাইজুসের প্রতিষ্ঠাতাকে অবিলম্বে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। ৯০ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা করা হয়েছে। তাঁকে বিয়ারার ইনভেস্টকো (Beeaar Investco)-র বৈধ মলিকানা যে তাঁরই, তার জন্য বৈধ নথি দেখাতে বলা হয়েছে। এখনও পর্যন্ত বাইজুসের প্রতিষ্ঠাতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি সিঙ্গাপুরে আছেন নাকি অন্য দেশে, তাও জানা যায়নি।
প্রসঙ্গত, দেশের সেরা সফল স্টার্ট আপ সংস্থাগুলির মধ্যে অন্যতম ছিল থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেড, যা সকলের কাছে বাইজুস নামেই পরিচিত। ২০১১ সালে এই সংস্থা তৈরি করেন রবীন্দ্রন। করোনাকালে যখন সবাই ঘরবন্দি, শিক্ষাকে তখন বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছিল বাইজুস। এই এডুকেশন টেকনোলজি ফার্ম তাঁকে কোটিপতি বানায়। ভারতীয় ক্রিকেট টিমের জার্সিতে তাদের লোগো থাকত। বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এই সংস্থায় বিনিয়োগ করেছিল। ২০২২ সালে বাইজুসের বাজারমূল্য ২২ বিলিয়ন ডলারে পৌঁছয়।
তবে উত্থান যেমন দ্রুত হয়েছিল, তেমনই পতনও হয়। দেরিতে অডিট করা, বিপুল পরিমাণ আর্থিক ঋণ, আর্থিক তছরুপ সহ মারাত্মক সব অভিযোগ ওঠে। রবীন্দ্রনের কাঁধে ১.২ বিলিয়ন ডলারের (১২০০ কোটি ডলার) বিপুল ঋণ রয়েছে। ২০২১ সালে এই ঋণ নেওয়ার পরই যে অডিট হয়, তাতে ৪৫৮৮ কোটি টাকার ক্ষতি ধরা পড়ে। এরপরই পতন শুরু সংস্থার। ২০২২ সালের শেষভাগ থেকে বিনিয়োগকারীরা অভিযোগ তোলে যে বাইজুস তাদের কাছ থেকে টাকা তুলে, তা লুকিয়ে রাখছে। ডেলাওয়ার ও নিউইয়র্কেও মামলা রয়েছে বাইজু রবীন্দ্রনের বিরুদ্ধে।