স্ত্রীকে বিক্রি করে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, তার পরেই…
পুলিশ সূত্রে খরব, মাত্র ৫০ হাজার টাকায় স্ত্রীকে ‘বিক্রি’ করে দেন ওই মহিলার স্বামী। ওই ব্যক্তি স্ত্রীর উপর নির্যাতন চালানো এবং মানব পাচার চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ।
পুলিশের দাবি, এই অপরাধের মূল পরিকল্পনাকারী ওই মহিলার স্বামী নিকেশ প্যাটেল। শুধুমাত্র স্ত্রীকে পছন্দ করতেন না বলেই মাত্র পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে তার স্ত্রীর স্বাধীনতা ও মর্যাদাকে বিসর্জন দিয়েছিলেন তিনি।