রাষ্ট্রায়ত্ত ‘হ্যাল’ নেই তালিকায়, বেসরকারি সংস্থাই তৈরি করবে ভারতের পঞ্চম প্রজন্মের ‘মেঘনাদ’ - 24 Ghanta Bangla News
Home

রাষ্ট্রায়ত্ত ‘হ্যাল’ নেই তালিকায়, বেসরকারি সংস্থাই তৈরি করবে ভারতের পঞ্চম প্রজন্মের ‘মেঘনাদ’

Spread the love

একেবারে দেশীয় প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট তৈরি হবে ভারতে। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে নেই রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’! আপাতত যা পরিস্থিতি, তাতে কোনও বেসরকারি সংস্থার হাতেই যেতে চলেছে এই যুদ্ধবিমান তৈরির বরাত।

গত বছরের মে মাসে নরেন্দ্র মোদীর সরকার বিজ্ঞপ্তি জারি করে জানতে চেয়েছিল, কোন কোন সংস্থা এই যুদ্ধবিমান তৈরির দায়িত্ব নিতে চায়। সেই মতো সব মিলিয়ে সাত সংস্থা দরপত্র জমা দেয়। সেগুলির মধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হিন্দুস্থান অ্যারোনটিক্‌স লিমিটেড’ (হ্যাল)-এর পাশাপাশি বেসরকারি সংস্থাও ছিল। সেই সব দরপত্র বিবেচনা করে যে তিন সংস্থার নাম বাছাই করেছে কেন্দ্র, তার মধ্যে ‘হ্যাল’ নেই। তিনটিই বেসরকারি সংস্থা। সরকারি নথি বলছে, বরাত পাওয়ার ‘লড়াই’ এখন টাটা গোষ্ঠী, কল্যাণী গ্রুপের অধীনস্থ সংস্থা ভারত ফোর্জ লিমিটেডের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম, এল অ্যান্ড টি নিয়ন্ত্রিত ‘ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিং’ (ডিপিএসইউ)-এর অন্তর্গত বিইএমএল লিমিটেডের মধ্যেই সীমাবদ্ধ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *