জলে ডুবে মৃত্যু কিশোরের, আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর
আমতার বিধায়ক অমিত সামন্ত জানান, দুর্ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবারগুলোকে সমবেদনা জানানোর পাশাপাশি, বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে সরকারি অর্থ সাহায্য পাঠিয়েছেন। মঙ্গলবার জেলাশাসকের মাধ্যমে মৃতদের পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়। তিনি বলেন, ‘সোমবার যেখানে এই ঘটনা ঘটেছে, চলতি মাসের চার তারিখে ওই এলাকাতেই তিন কিশোরের মৃত্যু হয়েছিল। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, তার জন্য প্রশাসনকে অনুরোধ করব। পাশাপাশি দলীয় কর্মীদেরও নজর রাখতে বলেছি।’