‘একদিন ফোন করে…’, অনীক দত্তের প্রয়াণে স্মৃতিতে ডুব বিধায়ক-অভিনেতা রুদ্রনীলের
অনীক দত্তর মৃত্যুতে শোকপ্রকাশ করেন নারী ও শিশু কল্যাণ ( এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এক্স হ্যান্ডলে-পোস্ট করে অগ্নিমিত্রা লেখেন, ‘পরিচালক অনীক দত্তের আকস্মিক প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। তাঁর অকাল মৃত্যু শুধু টলিউড নয়, গোটা চলচ্চিত্র জগতের জন্যই এক অপূরণীয় ক্ষতি। নিজের অসাধারণ কাজ এবং সৃজনশীল দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। বাংলা সিনেমাকে সমৃদ্ধ করতে তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।এই কঠিন সময়ে তাঁর পরিবার, প্রিয়জন, বন্ধু এবং অসংখ্য অনুরাগীর প্রতি। আমার আন্তরিক সমবেদনা রইল। তাঁর আত্মার শান্তি কামনা করি। ওঁ শান্তি।’