অনীকদা আমার বাবার মতো, পরশু দিনও কথা হয়েছে: উৎসব মুখোপাধ্যায়
(উৎসব মুখোপাধ্যায়, পরিচালক)
অনীকদা আমার জীবনে কী এবং কতটা, সেটা যে এমন একটা পরিস্থিতিতে ভাগ করে নিতে হবে, দুঃস্বপ্নেও ভাবিনি। অনীকদা আমার কাছে পিতৃসম। অনীকদা আমাকে যে ভাবে স্নেহ করতেন, ভালোবাসতেন, সেটা আমার আজীবনের রসদ। আমার গলার কাছে একটা অদ্ভুত কষ্ট দলা পাকিয়ে আসছে।