রান্না করছিলেন, আচমকাই ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ, চাঞ্চল্য বর্ধমানে
বিস্ফোরণের খবর শোনার পর থেকেই আতঙ্কে রয়েছেন গোবর্ধন। তিনি বলেন, ‘দুপুরের দিকে স্ত্রীকে ফোন করেছিলাম। বলল সিঙারা ভাজছি। আধ ঘণ্টা পর ফোন করি। কিন্তু কোনও সাড়া পাইনি। কিছুক্ষণ পরে জানতে পারি, বাড়িতে বিস্ফোরণ হয়েছে।’ কাঁদতে কাঁদতে একই কথা বললেন গোবর্ধনের স্ত্রী সান্ত্বনাও। তাঁর দাবি, ‘সিঙারা ভাজছিলাম। আচমকাই গ্যাস লিক করে বিস্ফোরণ ঘটে।’