সাইলেন্ট ব্রেকআপের পথে এগোচ্ছে সম্পর্ক, কী ভাবে বুঝবেন?
কী ভাবে বুঝবেন সম্পর্ক ভাঙতে চলেছে?
সাইলেন্ট ব্রেকআপ সাধারণত হঠাৎ বা একদিনে হয় না—ধীরে ধীরে সম্পর্কের উষ্ণতা, আগ্রহ আর যোগাযোগ কমতে থাকে। কিছু লক্ষণ দেখে বোঝা যেতে পারে সম্পর্ক সেই দিকেই এগোচ্ছে কি না।
আগে যেখানে নিয়মিত কথা হতো, এখন ছোট ছোট টেক্সটে রিপ্লাই আসে। প্রয়োজন ছাড়া কথা হয় না।
সঙ্গী সব সময়ে ‘ব্যস্ত’ থাকার অজুহাত দেয়। আপনার সঙ্গে সময় কাটাতে চায় না।
শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা কমে যায়—চোখে চোখ রাখা, স্পর্শ, আন্তরিকতা সব যেন ফিকে হয়ে যায়।
ঝগড়া বা তর্কও আর হয় না। আগ্রহ কমেছে, বেড়েছে উদাসীনতা।
সঙ্গী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে চায় না, বার বার তা এড়িয়ে যায়।