দু’সপ্তাহে মোট চার বার! ফের CNG-র দাম বাড়ল দিল্লিতে, কেজি প্রতি কতটা মূল্যবৃদ্ধি হলো?
পশ্চিম এশিয়ার উত্তেজনার আবহে ইতিমধ্যেই দেশবাসীকে পেট্রল-ডিজ়েলের ব্যবহারে রাশ টানার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে জ্বালানি তেলের পাশাপাশি রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা, রাসায়নিক সারও রয়েছে। তখন থেকেই দাম বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ভবিষ্যতে পেট্রল-ডিজ়েল এবং সিএনজি-র দাম আরও বাড়তে পারে।