হোল্ডিং সেন্টারে বাড়ছে ভয়? বাংলাদেশে ফেরার হিড়িক হাকিমপুর সীমান্তে, মুখ্যমন্ত্রী বললেন, ‘পালাও’ - 24 Ghanta Bangla News
Home

হোল্ডিং সেন্টারে বাড়ছে ভয়? বাংলাদেশে ফেরার হিড়িক হাকিমপুর সীমান্তে, মুখ্যমন্ত্রী বললেন, ‘পালাও’

Spread the love

মঙ্গলবার সকাল থেকেই হাকিমপুর চেকপোস্টে জড়ো হন শতাধিক পুরুষ-মহিলা। তাঁরাই নিজেদের বাংলাদেশি বলে পরিচয় দিয়েছেন। জানিয়েছেন, সরকার-প্রশাসন তাঁদের আর ভারতে রাখতে চাইছে না। তাই তাঁরা বাংলাদেশে ফিরে যেতে চান। তাঁরা চান, বিএসএফ যাতে তাঁদের ওপারে ফিরিয়ে দেয়।

হাকিমপুর চেকপোস্টে ভিড়ের মধ্যে থেকে কেউ কেউ জানান, তাঁরা অনেক বছর ধরেই ভারতে রয়েছেন। কেউ তিন বছর, কেউ আবার পাঁচ বছর। এক প্রৌঢ়া বলেন, ‘আমি তিন বছর ধরে এখানে থেকেছি। আমার বাড়ি খুলনায়। সরকার আর চাইছে না। তাই চলে যাচ্ছি।’ মধ্যবয়সি আর এক যুবকের কথায়, ‘পাঁচ বছর আগে এসেছিলাম। রঙের কাজ করতাম এখানে। এ বার আর এখানে থাকার সাহস পাচ্ছি না। তাই চলে যাচ্ছি।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *