গোরু বিক্রি বন্ধ, খাঁ খাঁ করছে শুনুকপাহাড়ি হাট
এই সময়,বাঁকুড়া: বাঁকুড়া জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পশু হাট হিসেবে পরিচিত বাঁকুড়া-১ ব্লকের আন্দারথোল পঞ্চায়েতের শুনুকপাহাড়ি হাট। ১৯৬৭ থেকে শুনুকপাহাড়ি ঁমাবাসুলির হাট আজও রয়েছে। রাজ্যে পালাবদলের আগে পর্যন্ত প্রতি সোমবার এই হাট হয়ে উঠচ জমজমাট। এই রাজ্যের গণ্ডি ছাড়িয়ে বিহার, ঝাড়খণ্ড, ওডিশার ব্যবসায়ীরা আসতেন হাটে। ব্যবসার সুবাদে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জীবিকা নির্বাহ করতেন লক্ষাধিক মানুষ। কিন্তু ৪ মে রাজ্যে নতুন সরকার আসার পরে ছবিটা বদলে গিয়েছে।সোমাবার সকালে শুনুকপাহাড়িতে গিয়ে দেখা গেল, ইতিউতি দু’একজন ঘোরাঘুরি করলেও খাঁ খাঁ করছে হাটের মাঠ। গোরু, মোষের বেচাকেনাই ছিল এখানে মুখ্য। সেই গবাদি পশু বিক্রি বন্ধ হওয়ায় ব্যবসায়ীরা হাট থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে শুধমাত্র ব্যবসায়ীরাই নন, হাটকে কেন্দ্র করে যে সাধারণ চপ, তেলেভাজা, মুড়ির দোকান বসত নিয়মিত, তাঁরাও আজ বিপন্ন। এ দিন হাটে গোরু–মহিষ না–থাকলেও দেখা মিলেছে মুরগি ও ছাগলের।