কলকাতা বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা! ছিঁড়ে পড়ল লিফট, আশঙ্কাজনক ৩ কর্মী
মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে একটি লিফট আচমকা ছিঁড়ে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল। বিমানবন্দর সূত্রে খবর, রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন এই বিপত্তি ঘটে। দুর্ঘটনায় ৩ জন কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।